Disqus Shortname

Friday, July 29, 2016

বিশ্বে সবচেয়ে লম্বা ডাচ ও লাটভীয়রা

লাটভীয় নারীদের গড় উচ্চতা ১৭০ সেন্টিমিটার।
বিশ্বব্যাপী উচ্চতা নিয়ে করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, নেদারল্যান্ডসের পুরুষ (ডাচ) ও লাটভীয় নারীরা এই গ্রহের সবচেয়ে লম্বা মানুষ।

গবেষণায় আরো দেখা গেছে, গেল শতকে ইরানি পুরুষ ও দক্ষিণ কোরীয় নারীদের উচ্চতা সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাষ্ট্রের বাসিন্দারা এক সময় বিশ্বের সবচেয়ে লম্বা মানুষদের মধ্যে থাকলেও ২০১৪ দেশটির পুরুষরা বিশ্বের মধ্যে ৩৭তম ও নারীরা ৪২তম অবস্থানে আছেন।

একশ বছর আগে এ দেশেটির পুরুষরা উচ্চতায় বিশ্বের মধ্যে ৩য় স্থানে ও নারীরা ৪র্থ স্থানে ছিলেন।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীদের নেতৃত্বে গবেষণাটি করা হয়েছে এবং ইলাইফ সাময়িকীতে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

এ গবেষণায় আরো দেখা গেছে, গেল ৩০ থেকে ৪০ বছরের মধ্যে কিছু জাতির মানুষের উচ্চতা বৃদ্ধি বন্ধ হয়ে গেছে। অথচ একশ বছর আগে গবেষণা শুরুর সময় এসব জাতির উচ্চতা দ্রুত বাড়ছিল।

সম্পদশালী দেশের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম প্রথম দেশ যার নাগরিকদের উচ্চতা বৃদ্ধি বন্ধ হয়ে গেছে। এ ধারার অন্যান্য দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, ফিনল্যান্ড ও জাপান অন্যতম।

তবে স্পেন ও ইতালি এবং লাতিন আমেরিকা ও পূর্ব এশিয়ার অনেক দেশের মানুষের উচ্চতা বৃদ্ধি এখনও অব্যাহত আছে।

এর বিপরীতে আফ্রিকার সাহারা অঞ্চল ও উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের মানুষদের গড় উচ্চতা গেল তিন থেকে চার দশকের মধ্যে কিছুটা হ্রাস পেয়েছে।

পুষ্টি ও পরিবেশগত বিষয়গুলো মানুষের উচ্চতার ক্ষেত্রে জোরালো প্রভাব ফেলে, তবে কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে বংশগতিও একটি ভূমিকা রাখে। সাধারণত তুলনামূলক ভালো খাবার ও ভাল পরিবেশে বড় হওয়া শিশু ও কিশোররা লম্বা হয়।

গবেষণায় দেখা গেছে, বাচ্চা পেটে থাকার সময় মায়ের স্বাস্থ্য ও পুষ্টিও তার শিশু কতোটা লম্বা হবে সেক্ষেত্রে একটা প্রভাব রাখতে পারে।

উচ্চতার সঙ্গে জীবনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কিছু গবেষণায় দেখা গেছে, লম্বা মানুষজন বেশি দিন বেঁচে থাকে, ভালো পড়াশোনার সুযোগ পায় এবং বেশি আয় করে। তবে লম্বা হওয়ার কিছু ঝুঁকিও আছে। এ ধরনের মানুষদের গর্ভাশয় এবং প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি।

ইম্পেরিয়াল কলেজের জনস্বাস্থ্য বিষয়ের অধ্যাপক মাজিদ ইজ্জাতি বলেন, “এই গবেষণা গেল শতকে জাতিগুলোর স্বাস্থ্য সম্পর্কে আমাদের একটি ধারণা দিয়েছে।”
বিশ্বের সবচেয়ে লম্বা ডাচ পুরুষদের গড় উচ্চতা ১৮২ দশমিক দুই সেন্টিমিটার। ছবি: রয়টার্স

গবেষণায় ৮০০টি শক্তিশালী গবেষক দল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করেছে। এক্ষেত্রে সামরিক বাহিনীতে যোগ দেওয়া লোকজনের তথ্য, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক জনজরিপ থেকে শুরু করে রোগতত্ত্বসহ বিভিন্ন তথ্য‍উৎস ব্যবহার করা হয়েছে।

১৯১৪ থেকে শুরু করে ২০১৪ পর্যন্ত ১৮ বছর বয়সীদের তথ্য নিয়ে বিজ্ঞানীরা গবেষণাটি সম্পন্ন করেছেন।

তারা দেখেছেন, এই সময়ের মধ্যে ইরানি পুরুষদের গড় উচ্চতা ১৬ দশমিক পাঁচ সেন্টিমিটার এবং দক্ষিণ কোরীয় নারীদের উচ্চতা ২০ দশমিক দুই সেন্টিমিটার বেড়েছে।

এই একশ বছরে যুক্তরাজ্যের নাগরিকদের গড় উচ্চতা ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, আর যুক্তরাষ্ট্রের পুরুষদের গড় উচ্চতা ছয় সেন্টিমিটার ও নারীদের গড় উচ্চতা পাঁচ সেন্টিমিটার বেড়েছে। এই সময়ে চীনা পুরুষদের গড় উচ্চতা ১১ সেন্টিমিটার ও নারীদের গড় উচ্চতা ১০ সেন্টিমিটার বেড়েছে।

বিশ্বের সবচেয়ে লম্বা ডাচ পুরুষদের গড় উচ্চতা পাওয়া গেছে ১৮২ দশমিক দুই সেন্টিমিটার, আর লাটভীয় নারীদের গড় উচ্চতা ১৭০ সেন্টিমিটার।

২০১৪ সালে বিশ্বের সবচেয় খাটো পুরুষরা পূর্ব তিমুরের। তাদের গড় উচ্চতা ১৬০ সেন্টিমিটার।

অপরদিকে একই বছর বিশ্বের সবচেয়ে খাটো নারীরা গুয়াতেমালার, তাদের গড় উচ্চতা ১৪৯ সেন্টিমিটার।
Share:

Thursday, July 28, 2016

‘১৫ আগস্টেই খুন করা হবে মোদিকে’!


আন্তর্জাতিক ডেস্ক : ১৫ আগস্টেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ছক কষছে জঙ্গিরা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে এমনটাই সতর্কবার্তা দিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী যখন জাতির

উদ্দেশ্যে ভাষণ দেবেন, তখন ড্রোনের সাহায্য তার ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছে জঙ্গিরা।

কেন্দ্রীয় গোয়েন্দারা জানাচ্ছেন, লস্কর-এ-তৈয়বা, জইশ-এ-মোহাম্মদের মতো জঙ্গিগোষ্ঠী যৌথভাবে এ হামলা চালানোর পরিকল্পনা করেছে।

তাদের সাহায্য করবে পাক গুপ্তচর সংস্থা আইএস। ভারত ও পাকিস্তানের মধ্যে জঙ্গিদের টেলিফোনে কথোপকথন থেকে এ সূত্র মিলেছে। 

এছাড়া স্বাধীনতা দিবসের আগে সেনাসহ অন্যান্য নিরাপত্তাবাহিনীর কনভয়েও হামলা চালাতে পারে জঙ্গিরা। সূত্র : জিনিউজ
Share:

Wednesday, July 27, 2016

হ্যাকের শিকার সবচেয়ে বড় পর্নোগ্রাফি শেয়ারিং সাইট 'পর্নহাব'

হ্যাকের শিকার হয়েছে সবচেয়ে বড় পর্নোগ্রাফি শেয়ারিং সাইট পর্নহাব। প্রকাশ পেয়েছে সাইট ব্যবহারকারীদের পর্ন দেখার অভ্যাসের তথ্য।

হ্যাকাররা প্রাপ্তবয়স্কদের এই সাইটটিতে অ্যাকসেস নেওয়ার একটি উপায় খুঁজে পেয়েছে। সেইসঙ্গে তারা কিছু ব্যবহারকারীর গোপন কিছু তথ্যও প্রকাশ করেছে। তবে, আর এমনটা না করার বিষয়ে তারা প্রতিশ্রুতিও দিয়েছেন! 

নিরাপত্তা গবেষকরা সাইটের ডেটাবেইসে হ্যাকারদের প্রবেশের পথ খুঁজে পেয়েছেন। এই ডেটাবেইসে ব্যবহারকারীদের সম্পর্কে সংবেদনশীল অনেক তথ্য রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্ট।

দৈনিকটির প্রতিবেদন ভাষ্যমতে, ভুল হাতে এসব তথ্য পড়লে মারাত্মক সমস্যা হতে পারে। এর আগে 'অ্যাশলি ম্যাডিসন'-এর মতো সংবেদনশীল ওয়েবসাইট থেকে ব্যবহারকারীদের গোপন তথ্য প্রকাশের প্রভাব ছিল 'সর্বনাশা'। 

কীভাবে আসলে সাইটের নিরাপত্তা লঙ্ঘন করা হয়েছে, তা নিয়ে দেওয়া এক বিবৃতিতে হ্যাকাররা বলে- "পর্নহাবের বাগ বাউন্টি প্রোগ্রাম আর এজন্য নির্ধারিত উচ্চমূল্যের পুরষ্কার আমাদের মনোযোগ আকর্ষণ করেছে।" এজন্য তারা শক্তিশালী আক্রমণের ধারণা নিয়ে নেন আর সিস্টেমের যতটা ভিতরে সম্ভব প্রবেশের লক্ষ্য ঠিক করেন বলেও জানান তারা। 

এর মাধ্যমে তারা জিতে নিয়েছেন ২০,০০০ মার্কিন ডলার। পুরস্কারের অর্থ এসেছে পর্নহাবের 'বাগ বাউন্টি প্রোগ্রাম' থেকে। এই প্রোগ্রামের মাধ্যমে পর্নহাব নগদ পুরস্কার দিয়ে ত্রুটি খুঁজে বের করে তা সমাধান করার জন্য হ্যাকারদেরকে উৎসাহিত করে।

সব ওয়েবসাইটই চায় তাদের ব্যবহারকারীদের তথ্য নিরাপদ রাখতে। এজন্য তারা নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করে তা সমাধান করে দেওয়ার জন্য হ্যাকারদের প্রস্তাব করে থাকেন।

পিএইচপি ব্যবহার করে তৈরি এমন অন্যান্য সাইটের সুরক্ষায়ও এই হ্যাক কাজে দেবে বলে মত দৈনিকটির।
Share:

Monday, July 25, 2016

প্রেম না করার সুবিধা কী?



ফিচার ডেস্ক: ‘আরে এত বয়স হয়ে গেল আর এখনো একটা প্রেম করতে পারলে না?’ – প্রেম না করার কারণে এ ধরনের প্রশ্ন শুনতে হয়েছে কখনো? এ ধরনের কথা শুনে আর অস্বস্তিতে পড়তে হবে না।

যারা এ ধরনের প্রশ্ন করবে তাদের প্রেম না করার যে কত সুবিধা রয়েছে সেই তালিকাটি একবার শুনিয়ে দিবেন। দেখবেন, সে নিজেও প্রেম করার জন্য আফসোস করবে!

লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট নায়রাল্যান্ডের এক প্রতিবেদনে প্রেম না করার সুবিধাগুলো বিশদভাবে বর্ণনা করা হয়েছে।

১. প্রেম না করার সবচেয়ে বড় সুবিধা হলো আপনার অনেক সময় বেঁচে যাবে। কারো জন্য ঘণ্টার পর ঘণ।টা অপেক্ষা করতে হবে না। অযথা সময় নষ্ট করতে হবে না। বরং আপনি অঢেল সময় পাবেন নিজের জন্য কিছু করার। এই ফাঁকে নিজের ক্যারিয়ারটা গুছিয়ে নিতে পারবেন।
২. ঘুমাতে সবাই পছন্দ করে। কিন্তু প্রেম করলে রাত জেগে কথা বলার বদভ্যাস তৈরি হয়ে যায়। তাই ঠিকমতো না রাতে ঘুম হয় না দিনে। তাই যদি বেশি করে ঘুমাতে চান তাহলে প্রেম থেকে দূরে থাকুন।

৩. বাবা-মা অথবা বড় ভাইবোনের ভয়ে ফোন লুকিয়ে রাখতে হবে না। তাদের আড়ালে দরজা বন্ধ করে ভয়ে ভয়ে কথা বলতে হবে না। ঘরের যেকোনো জায়গায় ফোন চার্জ দিতে পারবেন। বারবার ফোনের পাসওয়ার্ড বদলাতে হবে না। এখন নিশ্চয় বুঝতে পারছেন, প্রেম না করার কত সুবিধা!

৪. আপনার চেহারা কেমন বা নতুন পোশাকটাতে আপনাকে দেখেতে কেমন লাগছে এটা খেয়াল করার কোনো প্রয়োজন হবে না। সবসময় পরিপাটি থাকারও দরকার হবে না।

৫. যেকোনো রেস্তোরাঁয় খেতে যেতে পারবেন। চাইলেই নিজের পছন্দমতো খাবার অর্ডার দিতে পারবেন। অন্য কারো পছন্দের ওপর আপনাকে নির্ভর করতে হবে না। আর হ্যা, চিবিয়ে চিবিয়ে আস্তে খাবার খেতে হবে না। আর চামুচ দিয়ে খাচ্ছেন না হাত দিয়ে খাচ্ছেন কে খেয়াল করবে বলুন?

৬. মধ্যরাতে আপনাকে রোমান্টিক এসএমএস লিখতে হবে না। সকাল হলেই প্রথম ফোন দেওয়ার ঝামেলা থাকবে না। কী খেয়েছে, কোথায় যাচ্ছে, এখন কী করছে এগুলো একটু পর পর ফোন করে জানার কোনো দরকার হবে না।

৭. মেয়েরা যেকোনো ছেলের সঙ্গে কথা বলতে পারবে আর ছেলেরা যেকোনো মেয়ের সঙ্গে চাইলেই কথা বলতে পারবে। কোনো কিছুতে কোনো বাধা থাকবে না।

৮. যে কারো সঙ্গে মন চাইলেই ঘুরতে যেতে পারবেন। কেন গিয়েছ, কার সঙ্গে যাচ্ছ- এসব প্রশ্নের উত্তর দিতে হবে না।
৯. সারাক্ষণ অভিযোগ শুনতে হবে না। নিজের মনমত সবকিছু করতে পারবেন। কোথাও দেরিতে পৌঁছালেও কোনো সমস্যা নেই।

১০. বিয়ের জন্য কোনো তাড়া নেই। ছেলেদের তাড়াতাড়ি চাকরি খুঁজতে হবে না। আবার মেয়েদের ইচ্ছে করে বিয়ে ভাঙতে হবে না। এর থেকে সুবিধা আর কী আছে বলুন?
Share:

Sunday, July 17, 2016

গ্রামীণফোনে নিয়োগ, সুযোগ থাকছে নতুনদেরও

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বনামধন্য টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন। এক্সিকিউটিভ- কালেকশন অপারেশন পদে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। পদটিতে অভিজ্ঞদের পাশাপাশি আবেদন করতে পারবেন অনভিজ্ঞরাও।
আবেদনের যোগ্যতা
ফিন্যান্স ও অ্যাকাউন্টিং থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া আবেদনকারীদের যোগাযোগে দক্ষ, বিশ্লেষণ ক্ষমতাসম্পন্ন এবং মাইক্রোসফট এক্সেলসহ অন্যান্য কম্পিউটার প্রোগ্রামে জ্ঞান থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা গ্রামীণফোনের ওয়েবসাইটের মাধ্যমে ২১ জুলাই পর্যন্ত সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রথমে তাঁকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় বিস্তারিত তথ্য চাওয়া হবে। এসব তথ্য সঠিকভাবে পূরণ করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। তবে আগে রেজিস্ট্রেশন করা থাকলে নতুনভাবে আর করার প্রয়োজন হবে না।
Share:

Wednesday, May 18, 2016

মেয়েরা নিজেরা নিজেদের মধ্যে যেসব গোপন কথা বলে!

এক্সক্লুসিভ ডেস্ক : প্রচলিত একটি কথা হল মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু হয়। এই কথা অবশ্য সব ক্ষেত্রে কখনওই প্রযোজ্য হয় না। কারণ একটা মেয়েই কিন্তু আর একটা মেয়ের মনের ভাব সব থেকে ভালোভাবে বুঝতে পারে। এছাড়া মায়ের মতো পথপ্রদর্শক হিসেবেও কাজ করে একজন ভালো বন্ধু।
তবে এবার দেখে নিন, একটা মেয়ের সঙ্গে আর একটা মেয়ের গোপনে ঠিক কি কি কথা হয়...

১. মেয়েরা ছেলেদের চেয়ে মেয়েদের সঙ্গেই পার্টিতে যেতে সব থেকে বেশি স্বাছন্দ্য বোধ করে। সব থেকে বড় কথা হল কোনও বিশেষ অনুষ্ঠান ছাড়াই তারা পার্টি করতে বেস ভালবাসে।

২. নিজের পছন্দের থেকে বন্ধুর পছন্দের ওপর সব থেকে নির্ভর করে। তাই শপিং-এ যাওয়ার সময় বয়ফ্রেন্ডকে নয় নিজের বেস্ট ফ্রেন্ডকেই নিয়ে যায়। এমনকি বিশেষ অনুষ্ঠানে বন্ধুর জামা চেয়ে পড়ে যাওয়ার মধ্যে অদ্ভুত আনন্দ পায় মেয়েরা।

৩. মাথা গরম। কিন্তু কারোর ওপর সেই রাগ দেখাতে পারছে না। তাই নিজের বেস্ট ফ্রেন্ডকে ফোন করে অথবা তার সঙ্গে দেখা করে রেগে যাওয়া মানুষটির সমস্ত রাগ অকথ্য গালাগালির মাধ্যমে উগরে দিয়ে শান্তি পাওয়া যায়।

৪. স্কুল অথবা কলেজে পড়ার সময় জীবনের প্রথম নেশাটাও বেস্টফ্রেন্ডের সঙ্গে করার একটা আলাদা মজা পাওয়া যায়। এমনকি রাস্তায় নেশা করার সময়ও সে যদি সঙ্গে থাকে তাহলে একটা আলাদা মনোবল পাওয়া যায়।

৫. কোনও যুক্তি ছাড়াই ঝগড়া করা। ক্ষণিকের জন্য আরি। তার কিছুক্ষণের মধ্যেই আবার ভাব করে নেওয়া।

৬. বয়ফ্রেন্ড অথবা পৃথিবীর যে কোনও মানুষের সামনে খাবার খাওয়ার সময় একটা সালীনতা বজায় রাখতেই হয়। কিন্তু বেস্টফ্রেন্ডের সামনে খাওয়ার সময় কোনও সালীনতা বজায় রাখার কোনও দরকার পড়ে না। কারণ রেস্টুরেন্টে গিয়ে বাঁদরামি করাতেও যে সেই সায় দেয়।

৭. নিজেরদের ছেড়ে বাকি আর ৫টা মেয়েকে নিয়ে গসিপ করা। তাদের জামা-কাপড় দেখে নিজেদের মধ্যে কথা বলা। নিজেদের সঙ্গে তাদের তুলনা করা।

৮. ছুটি কাটাতে যাওয়া। ছুটিতে গিয়ে অপরিচিত স্থানে যা খুশি তাই করা। কোনও বাধা না মানা। যা খুশি খাওয়া। যখন খুশি ঘুরতে যাওয়া।

৯. নিজের প্রথম প্রেমের সঙ্গে কি কি কাণ্ড ঘটিয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া। এমনকি প্রথম সম্পর্কের কথা তাকে জানানো। তার সঙ্গে তার মতামত চাওয়া।

১০. মায়ের অবর্তমানে তাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া। যে কথা মাকে বলা যায় না, সেই কথা তার সঙ্গে শেয়ার করা যায়।

Share:

Monday, May 2, 2016

জানেন, যাদের নামের প্রথমে P ও D বর্ণ দিয়ে শুরু হয় তারা কেমন মানুষ?

এক্সক্লুসিভ ডেস্ক : প্রিয় পাঠক আমরা এর আগে আপনাদের জানিয়েছি S, M এবং A বর্ণ দিয়ে শুরু হওয়া নামের মানুষগুলো কেমন হয়ে থাকে। তবে সেই ধারবাহিকতায় এবার আপনাদের জানাবো যাদের নাম P অথবা D বর্ণ দিয়ে শুরু হয়। তাহলে এবার আসুন এক নজরে জেনে নেয়া যাক এই দুটি বর্ণ দিয়ে শুরু হওয়া নামের মানুষগুলো কামন হয়।

P :

১) P বোঝায় ক্ষমতা।
২) এঁরা প্রতিভাবান ও চিন্তাশীল হন।
৩) সুবক্তা হওয়ায় এঁরা সহজেই অন্যকে প্রভাবিত করতে পারেন।
৪) যে কোনো বিষয়ে এঁরা প্রচণ্ড পসেসিভ।
৫) সারাক্ষণ আত্মমগ্ন থাকেন। অন্যকে নিয়ে ভাবার এঁদের সময় নেই।

D:
১) এঁরা অবশ্য ভীষণ অর্গানাইজড।
২) জীবনে সবকিছুতে ব্যালান্স রাখতে এঁরা ওস্তাদ।
৩) এঁদের ইচ্ছাশক্তি প্রচুর। প্রচণ্ড মনোযোগী হন।
৪) নেতৃত্ব দেয়ার ক্ষমতা রয়েছে।
৫) তবে এঁরা একগুঁয়ে হন। কখনো কোনো বিষয়ে আপোস করা এঁদের পছন্দ নয়।

উল্লেখ্য, যদিও মানুষ তার নিজের মত করেই আচরণ করে থাকে। এখানে নামের উপর তার প্রভাব খুব বেশি একটা পড়েনা। যদিও আমরা বলে থাকি উমুক দেশ, ভিবাগ, জেলা বা থানার মানুষ ভালো নয়! আসলে এ কথাটি সঠিক নয়, কারণ সব এলাকাতেই ভালো মানুষ যেমন রয়েছে তেমনি কিছু খারাপ মানুষও রয়েছে। তেমনি যেই এলাকার মানুষগুলোকে আমরা অনেক ভালো বলে মনে করি সেই এলাকায় যে খারাপ মানুষ নেই তা কিন্তু নয়। তাহলে এটা আমাদের মনের ধারণা মাত্র। সেই থেকেই এই লেখাটি প্রকাশ করা। যদি কারো নামের সাথে মিলে যায় তাহলে আপনি যে এমনটি হবে তা ঠিক নয়। এটা গবেষকদের ধারণা মাত্র। আর আমরা তা আপনাদের জানার সুবিদার্থে প্রকাশ করেছি।-জিনিউজ
Share:

পুরাতন সংবাদ

Definition List

Unordered List

Support